আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করে দিলো বিভিন্ন রাজনৈতিক দল। তার মধ্যে মাঠে নেমে পরেছে তৃণমূল কংগ্রেসেও। মালদার কালিয়াচক তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি মাসিদুর রহমান এর উদ্যোগে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল বুথ অঞ্চল সম্মেলন। এদিন সভাটি অনুষ্ঠিত হয় কালিয়াচক তিন নম্বর ব্লকের তারা চাঁদটোলা প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, এদিন এই সম্মেলনে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য বেচন মণ্ডল এবং সি পি এম সদস্য সুজিত মণ্ডল সহ শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। উপস্থিত ছিলেন, কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি মাসিদুর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/dfDs_Hprs0o